মায়ের মন
সাজেদা আক্তার রানী
আকাশটি খুব বড় অসীম
মায়ের মনটি ও তাই,
মায়ের মনে কষ্ট দিলে ও
তবু হাসি দেখতে পাই।
মায়ের ভূবন স্বপ্নে ঘেরা
শুধুই সন্তানকে নিয়ে,
সন্তানের জীবন দেয় ভরিয়ে
মায়ের ভালোবাসা দিয়ে।
মায়ের মনে আঘাত দিলে
খোদা হয় রুষ্ট,
সুখ খুঁজতে যাবে যখন
পাবে শুধু কষ্ট।
মন্তব্য (2)