একদিন ঘুম ভেঙ্গে দেখি
তুমি পাশে নেই,
হারিয়ে গিয়েছ
ছুটে চলা মানুষের ভিড়ে।
তারপর অনেক বসন্ত,
অনেক ফাগুন এসেছে দ্বারে।
ফিরে গেছে অনেক উল্লসিত টিয়ার ঝাক।
অনেক দূর থেকে হয়তো তুমিও শুনেছ;
সেই বসন্তের কোকিলের মোহময়ী সুর
শুধু আমার কানে বাঝেনি।

এখনও ভাবি সেদিনের কথা,
চোখ ঝাপসা হয়ে আসে।
একসময় ভাবনারা থমকে দাড়ায়,
মৃত্যুর সাদাকালো রং চোখে ভাসে।

২৮ ডিসেম্বর
রাত ২.২৫ মিনিট।