* মা *
ঝড়-ঝাপটা নিজে সয়ে

*  *  *  * রক্ষা করো বাচ্চাকে

তুমি ছাড়া এই দুনিয়ায়

*  *  *  * বলতে পারো সাচ্চা কে?

নিঃস্বার্থ ভালবাসায়

*  *  *  * ভরে ওঠে আমার বুক

তোমার পায়ে লুকিয়ে আছে

*  *  *  * মর্ত্য-ভূমির সকল সুখ

তুলনা তোমার এই জগতে

*  *  *  * কেবল মাত্র তুমি

সুযোগ পেলেই তাই তো আমি

*  *  *  * তোমার কদম চুমি।