তুমি যখন আকাশ দেখো আমি দেখি পাতাল
তুমি যখন মুচকি হাসো আমি যে হই মাতাল
তুমি যখন রাস্তা হাঁটো আমি বসি ব্যালকনিতে
চাও যখন আমার পানে ভরে মন সুর-ধ্বনিতে
তুমি যখন একলা বসে ডুবে যাও ভাব-সাগরে
বুঝি তোমার মনখানাকে করলো চুরি কোন্ নাগরে
মুখটা যখন ঢাকে তোমার কে জানে কোন্ মেঘে
কানটা ধরে দাঁড়াই তখন, চাঁদটা ওঠে জেগে
সোহাগ ভরে জড়াই যখন তোমার তনুখানি
না না না বলো তুমি, আমি তার  অন্য মানে জানি।