জীবন ঘুড়ি
জীবন ঘুড়ি অদৃশ্য সুতোয় অদৃশ্য পথে গন্তব্যহীন
উড়ে উড়ে যায় দূর কোনো অজানায় বেচেঁ থাকা সংজ্ঞাহীন
স্বপ্ন দ্যাখা হারাম
জীবনে নেই আরাম
এখনো আমি আদি পথে আছি
আদিনাথের আদি গুহায়
কি যেন খুজেঁ বেড়াই
কি যেন পেয়ে হারাই
ব্যাচেলর প্রকৃতি ব্যাচেলর মানুষ
ব্যাচেলর জীবন ব্যাচেলর যৌবণ
জেগে জেগে নাটাই বিহীন ঘুড়ি উড়াই
উড়ে উড়ে যায় মন
উড়ে উড়ে যায় যৌবণ
অষ্টপ্রহর নানা রঙের রঙিণ ঘুড়ি উড়াই
উড়াই নানা রঙের রঙিণ ফানুষ
যদিও আমি ব্যর্থ মানুষ
জীবন কি বুঝিনা আর
জীবন সংজ্ঞা পেয়েছি টের
কী আর সংজ্ঞা জানতে চাও ?
দরিয়া নগরের সন্তান আমি দরিয়ার বুকে থাকি
দরিয়ার জল দরিয়ার মল হৃ?পিন্ড ছিড়েঁ দ্যাখো
ক্যানো আমাকে জাগাতে চাও ?
একটু বিশ্রাম চাই
একটু শান্তি
একটা আশ্রম
একটা স্বপ্ননীড়
আমি স্বপ্নবাজ নই
একটা মন একটু ভালোবাসা খুজিঁ ।
মন্তব্য (19)