মানুষ পুড়ছেঁ মানবতা জ্বলছে
কার কি আসে যায় তাতে
সরকারী দল
বিরোধী দল
এক চুল পরিমাণ ছাড় দিতে নাই রাজি
চেয়ে দ্যাখ পুলিশ পিকেটার কেমন পাজি
জ্বলছে আগুন জ্বলছে
আরো জ্বলবে
কার কি আসে যায় তাতে
ওরা ক্ষমতার জন্য কি না পারে
ওদের চোখ নাই
ওদের কান নাই
ওদের মন নাই
ওরা অন্ধ
কালা
বোবা
ওরা কিছু দেখেনা
ওরা কিছু শুনেনা
ওরা কিছু বুঝেনা
ওরা শুধু ক্ষমতাই বুঝে
ওরা শুধু ক্ষমতাই খুজেঁ ।
মন্তব্য (18)