প্রাণের আকুতি প্রাণেই থাকুক
মনের আকুতি মনে,
যুগ বদলেছেরে ভাই যুগ বদলেছে
গ্রাম গঞ্জে ও বনে।
ল্যাপটপ কম্পিউটার বের হয়েছে এবং মোবাইল,
দেশ-বিদেশে চিঠির জন্য আছে ই-মেইল।
হাজারও যন্ত্র বের হয়েছে সকলেই তা জানে,
ঘরে বসেই কাজ চালাচ্ছে রাতে ও দিনে।
কম্পিউটারের একটি সফটওয়্যার যেমন ফেইসবুক,
এইটা বের হওয়ার ফলে লাভারের হয়েছে সুখ।
বাংলাদেশ ছিল পুরাতন এখন ডিজিটাল
মানুষ, খাবার, চিকিৎসা, বস্ত্রে রয়েছেই ভেজাল।
প্রথমে অপরাধীর বিচার হতো
এখন সরাসরি হচ্ছে খুন,
মানুষ কিন্তু ঠিক রয়েছে
শুধু বদলেছে তার মন।
******************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য (13)