প্রেমের দূতকে পাঠিয়েছিলে তুমি
করেছো বর্ণনা তাতে,
মিলাইয়াছিলে মনের সাথে মন
দু‌-হাত রেখে হাতে।

দু-টি মন এক হয়ে রয়েছে
বাকী নেই আর কেহ,
মানুষ দু-জন একটি আত্মা
সপিয়াছি মোদের দেহ।

এক ডাকেতে সাড়া দেই দুজন
কভু বসে থাকি না ঘরে,
এ বাঁধন কখনো যাবে না ছিঁড়ে
তোমায় বাঁধিয়া রাখবো ডোরে।

পাঁজোর ভেঙ্গে আলাদা হবে
যদি যাও কখনো দূরে,
তুষের আগুনে জ্বলবো আমি
আর ফিরবো না নীড়ে।

***************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।