বাঁধনহারা হইছে যে মন
খুঁজে পাইনা কূল,
সৌরভে মন ভরিয়া উঠেছে
হৃদয়ে আজ দিয়েছে দোল।

ঝড়ছে আমার গা বেয়ে
বৃষ্টির গগন ধারা,
দুয়ার খুলে দিয়েছে মোরে
নেই চোখে ঘুম, হইছি পাগলপাড়া।

দুঃখ, দুর্দশা, কষ্টের মাঝে
তোমায় দেখি যে পাশে,
আধাঁর রাতে প্রহর গুনি
তাকিয়ে থাকি আকাশে।

চন্দ্র-সূর্য সব দেব তারে
আনিয়া পায়ের তলে,
সোনা হয়ে যাবে সকল ভাবনা
যখন ভরবো তার প্রেমের জালে।

**************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখকচক্র, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, মাধবদী, নরসিংদী।