ওরা সাম্যের খোঁজে
ওরা অধিকারের খোঁজে
ওরা প্রতিবাদী হয়ে উঠেছে
চঞ্চলা-চপলা, বিহঙ্গনা,
উল্কার ন্যায় প্রজ্জলিত
করছে তাদের অঙ্গ।
ওরা কঠোর পরিশ্রমী
ওরা আধুনিকতার ছোয়ায়
হয়েছে রাষ্ট্রনায়ক,
ওরা ঝাপিয়ে পড়ছে রণাঙ্গনে
সমঝোতায় হয়েছে শক্তিময়।
সৈনিকের মত গড়েছে ঐক্য
বিদ্রোহ করছে মাঠে নেমে,
গর্বিত তারা, জাতির প্রত্যাশা
উচু করেছে শীর,
ওরাই আবার জ্ঞানের পাহাড়
ওরাই রণ বীর।
********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
নাট্যকার,
তসাস থিয়েটার, সাঘাটা, গাইবান্ধা।
মন্তব্য (16)