একটি দিনের তরে
একটি দিনের তরে,
তুমি যদি আসিতে ওগো আমার কুঁড়েঘরে,
তৃপ্ত হইত হৃদয়।
ফুলে ফুলে সাজা’তাম আমার ত্রিদসালয়।
পাখিদের সাথে হতো ভাব বিনিময়,
তুমি আমি একসাথে-বহিত সময়।
তুমি আসিয়া বসিতে হেথা
আমি হতা’ম মগন,
তোমার পানে চাহিয়া শুধু
কাটিত যে কত ক্ষণ।
তোমার মুখের বুলি শুনি
মোহময় চারিপাশ,
স্বপনের আশা জাল বুনি
বাঁচিবার অবকাশ।
আমার এ চোখের উদক
হতাশায় ভরপুর,
ভাবনাগুলি অনর্থক
ঝরে পড়ে কর্পূর।
২১শে জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ।
একটি দিনের তরে

মন্তব্য (5)