একুশ এলো প্রহর গোনে
আগুন রাঙা ফাগুন দিনে।
একুশ এলো বন রাঙাতে
নতুন দিনের শপথ নিতে।
একুশ শোকের মন্ত্র আমার
অত্যাচারীর মাথা তোলার।
অহংকারের একুশ আমার
মায়ের ভাষা বিশ্বজনার।
একুশ ছিল বাংলা ভাষার
একুশ এখন বিশ্বে সবার।
আমরা সেই বীরের জাতি
জয় করেছি বিশ্ব প্রীতি।
মন্তব্য (5)