চিরচেনা আলেয়াতে
আর ঘুমবো না , মন জুড়াবো না ৷
অচিন  গাঙ্গে  ডুব পারিবো – পারিবো ৷
পরের মাকে , মা ভাকিবো
    তার ছেলেরে ভাই ।
চিরচেনা আলেয়াতে
আর ঘুমাবো না , মন জুড়াবো না ৷

মা যে আমার কি সরলা
জল বুঝে দেয় চোখের ,
যারে বাজান , যারে গাঙ্গে
ফিরিস্ সাঁঝের আগে ৷
গল্প শুনে ঘুমাবি তুই
এই দুঃখীনির বুকে ৷

নতুন একটি  গল্প বলি ,
চোখ বুঁজে শোন, বাবা ৷
এখন, সব পুতে ছেড়ে যায়রে
এই বুকেতে ব্যথা ।
কত পুতে রক্ত দিবো
আমার আঁচল রাঙ্গা ।
কত ঝিয়ের কাজনরে হায়্
এই আখিতে মাখা ৷
সেই পুতেগো লাগি
মনটা , আমার করে খা-খা
আমার মনটা ফাঁকা , বাবা
আমার মনটা ফাঁকা ৷

আমার সেই পুতেরা
     কবে ফিরবে?
তাইতো , বেঁচে থাকা ।
জানি আমার গল্পশেষে
যাবিরে তুই চলে
পরের মাকে , মা ডাকিবি
গল্প শোনার লোভে ৷

রচনাকাল :২৫/০৮/২০১৪ইং