প্রতিদিনের মত ছেলে টা গতকালও লাস্ট ব্রেঞ্চে বসেছিল। প্রতিদিনের মতই গতকালও ক্লাস চলাকালীন
ঘুমিয়ে পরে। তবে গতকাল শিক্ষকের কাছে ছেলেটা বকা খায়। মিড-ডে মিল খেতে যেতে চায় নি। শিক্ষক
মশাই বুঝিয়েছিলেন কিন্তু অভিমান ভাঙেনি। আজ সকালে স্কুলে সবাই চুপ। গত রাতে ঘুমন্ত অবস্থায়
ছেলেটাকে সাপে কামড়েছিল। হাসপাতালে যেতে যেতে রাস্তায় মারা যায়। লাস্ট ব্রেঞ্চ টা আজ ফাঁকা।
( আমার জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা )
মন্তব্য (6)