বড় হতাশায় দিন কাটে তোমার
ভাবনার পাথর মাথায় নিয়ে;
সবকিছু হয়ে যাচ্ছে এলোমেলো
জীবনটাকে মনে হচ্ছে কঠিন-নির্মম।
অন্তরের কোথায় যেন একটু অপূর্নতা
দেহের কোথায় যেন একটু কাতরতা;
তোমার দু'চোখ যেন কি খুজে
প্রানে যেন কিসের ব্যথা লাগে।
এইতো আমি ভোরের আলোয়
তাকিয়ে দেখ_আমি পাখির ডানায়_
আমি আছি পুষ্পোদ্দাম মালঞ্চে;
তুমি চলে এসো আমার রঙ্গমঞ্চে।
মন্তব্য (11)