গ্রাম বাংলার রূপ
ভালোবাসি বাংলা মায়ের
সবুজ-শ্যামল গাঁও,
নব বধূর নাইয়োর অাসা
পাল তোলা ঐ নাও।
ভালো লাগে ধান-কাউনে
ফসলে ভরা মাঠ,
ভালো লাগে লোকে লোকারণ্য
আর পণ্যে ভরা হাট।
ভালোবাসি ঐ খরের সনের
দোচালা কুঁড়েঘর,
আরো ভালোবাসি নদীর বুকে
জমে ওঠা ঐ চর।
বাগ-বাগিচা,খাল-বিলে ভরা
গ্রাম যে লাগে বেশ!
সৌন্দর্য্যের লীলাভূমি এই
সোনার বাংলাদেশ।
মন্তব্য (8)