তাঁর বিহনে
"শুন্য খাঁচা পড়ে আছে
পাখি গেছে উড়ে,
পাখির সকল পরিজনে
কাঁদছে করুণ সুরে।
হৃদয় জুড়ে তার বসবাস
হৃদয়েই সে থাকে,
চঞ্চলা-চপলা সেই মেয়েটি
ভুলা যায়না তাকে।
চলে গিয়েও সবার মাঝে
আজও সে বিরাজমান,
তার স্মৃতির অন্তরালে
কাঁদে সবার মন।
অল্প বয়সে চলে গেল সে
পাড়ি দিল পরপারে,
তারে বিহনে ভূবন কাঁদে
আর্তনাদের সুরে।।
_____________
★লেখা-০৮ মার্চ,২০১৮
মন্তব্য (9)