স্বপ্নের অচীনপুর
শস্য শ্যামল ফুল ফসলে
আমার দেশের মাটি
মায়া মমতায় আদরে ঘেরা
ভালোবাসার ঘাঁটি।
ধান শালিকের কিচিরমিচির
কোকিল ডাকে কুহু
নানান জাতের মাছের খেলা
চলে মুহুর্মুহু।
নদীবহুল এই মাটিতে
ভাঙা-গড়ার খেলা
পৌষ মাসেতে বসে আবার
নানান পিঠার মেলা।
শ্রদ্ধা-ভক্তি,সালাম-আদাব
ভালোবাসায় ভরপুর
সব মিলিয়ে বাংলা আমার
স্বপ্নের অচীনপুর।
এই মাটিতে জন্ম আমার
হয় গো যেন মরা
এই মাটিতেই থাকব আমি
আসুক বন্যা কিংবা খরা।।
______________
লেখা-০৬ মার্চ,২০১৮
→পত্রিকায় প্রকাশ-০৮ মার্চ,২০১৮(দৈনিক যুগের আলো,রংপুর)
মন্তব্য (10)