উর্দুই হবে রাষ্ট্র ভাষা,
ঘোষণা দিল জিন্না।
পূরণ হবেনা তোদের আশা,
আমরা তা মানিনা।
বাংলা মোদের প্রাণের ভাষা,
অন্য কিছু জানিনা।
ঝাঁপিয়া পড়িব শিক্ষিত-চাষা,
তোদের মোরা গণিনা।
আদায় করিব মায়ের ভাষা,
ভয়-ডর মোরা করিনা।
শুরু করিলাম মিছিল মিটিং,
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
মানিনা মোরা ওদের চিটিং,
উর্দুর কোন ঠাঁই নাই।
রক্ত দিল রফিক,সালাম-
আরো দিল অনেকে,
বিনিময়ে পেলাম মোরা,
বাংলা ভাষা অবশেষে।।
_________________
→→ লেখা-১২ ফেব্রুয়ারী,২০১৮
মন্তব্য (8)