মিষ্টি প্রেম
মিষ্টি প্রেম
------রেজাউল রেজা
.
শুভ সকাল,
এই নাও তোমার চা।
কোথা যাও?
আমি কি তোমার জা?
আরে নাহ,
ডাকছে আমায় মা।
ডাকলে ডাকুক,
আমার পাশে একটু বসনা!
আচ্ছা বাবা.!
আমি যাচ্ছিনা,যাচ্ছিনা।
এ্যাই শোননা,
ভাবছি,আজ অফিস যাব না,
কি বললে!
কোন ফাঁকিবাজি চলবেনা।
ওকে ওকে সোনা,
আমি ফাঁকিবাজি করবনা।
হুম,তাই যেন হয়
কাজ ফাঁকি দিয়ে বউ প্রেম ভাল না।
এখন যাও,
দেখ,ডাকছে কেন মা।
আমি যাচ্ছি-
গোসল সেরে আসো,খেয়ে অফিস যাবা।।
মন্তব্য (4)