এখানে শ্রমের দামে মিলে অমানবিকতা।
বিষ বৃক্ষের ছায়ায় আশ্রিত মানবতা।
সচেতন সব অপরাধীরা করেছে বধ সততা ,
এখানে বেঁচে থাকা নেই আছে এক মাদকতা।
শত স্বপ্নের অঙ্কুরোদ্গম হয় এই শহরে,
মুহূর্তেই ঝরে যায় মাজরার অত্যাচারে।
এতটুকু প্রেম অবশিষ্ট নেই এই বিনষ্ট নগরে
তুমি আর কত টুকু ভালবাসা দিবে ইট পাথরের কঙ্কালে?