এতটা প্রেম কিভাবে সঞ্চয় করেছো প্রেমময়ী ?
আমার হাত ভর্তি সাহেব বিবি তবুও---
তোমার ভালোবাসার রং করেছে পরাজিত।
হরতনের গোলাম যদিও কিছু করেছে
বাকিরা হারিয়েছে তোমার ২,৩এর কাছে
এভাবে কি খেলা যায় প্রেমময়ী?
দুর্বল তাসের ভিড়ে আমি যে ভঙ্গুর ,
তোমার রঙের ক্ষমতা আর কি দেখাবে --?
আমিযে আগেই হার মেনেছি।
সত্যি কথা কি জানো প্রেমময়ী ?
আমার প্রেম দুর্বল নয় ,
আমি হেরে যাবো, হেরে গেছি।
তবুও শেষ দানে খেলা হবে।
মনে এখনো লুকিয়ে রেখেছি ইস্কাপন,
তোমাকে একটু হারাবো বলে। .......
মন্তব্য (3)