এটা কোন গল্প বা কবিতা নয় , কোন কৌতুকও নয় , যা আমি সাধারনত পোস্ট করে থাকি। এটা একটা অভিযোগ পত্র ।
বেশ কিছুদিন ধরেই দেখছি তারুন্য ব্লগে পাঠক আশংকাজনক হারে কমে গেছে । শুধু আমার লেখা নয়, সেটা হলে কোন সমস্য ছিল না । আমি খেয়াল করে দেখেছি একটি লেখা পোস্ট হবার পর ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় অথচ একটি মন্তব্যও থাকে না , এমনকি পঠিত এর ঘর খালি থাকে । মেনে নিলাম আজকাল সবাই ভীষণ ব্যস্ত কিন্তু যে লেখক বা কবি সময় করে নিজের একটি লেখা পোস্ট করেছেন তিনি কি আর একটু সময় করে অন্য লেখকের দুই একটি লেখাও পড়ে দেখার সময় পান না , এটা কিন্তু ঠিক বিশ্বাস যোগ্য নয়। এখানে যে লেখাগুল পোস্ট করা হয় সেগুলো বড় কোন উপন্যাস বা দাঁতভাঙ্গা সাহিত্য নয় এমনি রাজনীতি অর্থনীতি বা বৈজ্ঞানিক আবিষ্কার বিষয়ে গুরুগম্ভীর আলচনা নয় । ছোট ছোট গল্প কবিতা , ব্যক্তিগত অভিজ্ঞতা বা কৌতুক তারুন্যের বেশির ভাগ লেখাই এই ক্যাটাগরির , জেগুল পড়তে খুব বেশি সময় লাগে না ।
কর্তৃপক্ষের কি এই বিষয়টি চোখে পড়েছে ? তাঁরা কি এই বিষয়ে কিছু ভাবছেন ? এরকম করে তো ব্লগ চলে না । ব্লগে আলোচনা সমালোচনা হবে। সবাই সবার পোস্ট পড়ার চেষ্টা করবে তবেই না একটি প্রাণবন্ত ব্লগ হিসেবে তারুণ্য প্রতিষ্ঠা পাবে !
অবশেষে তারুন্য ব্লগের সাফল্য কামনা করছি আর সবার জন্য শুভকামনা জানাচ্ছি।
( আমার এই নগন্য লেখাটি কজনের চোখে পড়বে আর কজন সেটা পড়বে তা নিয়েই সন্দেহ আছে তবু লিখলাম)
মন্তব্য (13)