পাঠক এই ঘটনাটি পড়ে কতটুকু মজা পাবেন জানি না কিন্তু আমার ভীষণ হাসি পায় কথাটি মনে হলেই।
বছর দুয়েক আগের কথা । আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম , ওখানে আমার এক কাজিন থাকে তার বাসায় উঠেছি ওর নাম টিটু ওর আবার তখন নতুন বিয়ে মাস চারেক হয়েছে । আমার কাজিন আবার বিয়ে করেছে ওর কাজিনকে(খালাত বোনকে)নাম ধরে নেই সুমনা। যাকে আমরা আগে থেকেই পারিবারিকভাবে চিনতাম । যাক কথা না বারিয়ে আসল কথা আসি।
আমি আমার বর আর ছেলে গেছি বেড়াতে । কাজিনের শশুর শাশুড়ি ঢাকায় থাকে। তো ওর শাশুড়ি ( আমরা মামি ডাকি) কোন কথার ফাঁকে ওর শশুরকে বলছিল যে , '' জানো সুমনাদের বাসায় মৌসুমী আর মাহফুয বেড়াতে গেছে ''।
আমার নাম মৌসুমী আমার বরের নাম মাহফুজ । তো এই কথা টিটুর শশুরের মাথায় আসে নি , উনি ভেবেছেন নায়িকা মৌসুমী আর অভিনেতা মাহফুজ বুঝি উনার মেয়ের বাসায় বেড়াতে গেছে। উনি নাকি বার বার মামিকে প্রশ্ন করেছেন '' মৌসুমী -মাহফুজ সুমনাদের বাসায় যাবে কেন?
তখন মামি বুঝিয়ে বলল যে টিটুর চাচাত বোন মৌসুমী আর ওর বর বেড়াতে গেছে ।
পাঠক এবার বুঝুন নাম নিয়ে কি বিড়ম্বনা !!
মন্তব্য (14)