...
রোদ্দুরেতে ছায়া হয়ে
ঢেকে রাখি মাথা
চিনতে আমায় পারলে না তো ?
আমি হলাম ছাতা ।


...
মেঘের সাথে সন্ধি আমার
সূর্যেতে নাই ভাব
ঝমঝমিয়ে আসি  যখন
রাখিনা না অভাব
ঝড়ের সাথে মিলে করি
আমি অনাসৃষ্টি
ভালোবাসো নাই বা বাসো
আমি হলাম বৃষ্টি ।