আলসেমিতে ভরা সকাল
              ভারি চোখের পাতা
তোমার আলতো অধর ছোঁয়ায়
              উঠলো কেঁপে গা টা
চোখের শাসন মুখের হাসি
             ফেললো দ্বিধা-দ্বন্দে
বুকে পোষা  কামের আগুন
            জ্বালাও রন্ধ্রে রন্ধ্রে ,
হাতে গরম চায়ের কাপ
             উঠছে সুবাস তাতে
পারফিউমের শিশি ঢালা
            তোমার আঁচলটাতে
রোজ সকালের একঘেয়েমি
           আজ ছুটিতে তাই
আয়েশ করে গরম চায়ে
            চুমুক দিতে চাই
সাথে তোমার আদর মাখা
         কোমল হাতের ছোঁয়া
জীবন নামের পদ্মপাতা
           ভালবাসায় ধোয়া ।
বছর জুড়ে পেতাম যদি
         এমনি মধুর  ভোর
মানতে আমার বয়েই যেত
          হাজার কাজের ডোর।