আড়াল আড়াল চলা
একটি পলক দেখব ভেবে এ পথ ধরে যাওয়া
একটি পলক দেখার আশায় বারান্দাতে চাওয়া।
কেন এত পাষাণ হলে, কিসের এত কাজ?
অনেক অনেক কাজকে ফেলে গিয়েছিলাম আজ।
একটুখানি শুনব কথা, দিয়েছিলাম ফোন;
অথচ নেই তোমার মনে একটু আলোড়ন।
কেন তখন নিরব ছিলে, কিসের অভিযোগ?
সত্যি বলো ঘেন্না কর অামার এ উদ্যোগ।
মনের ভেতর কথার পাহাড়, হয় না তোমায় বলা;
ভালোবাসা দিয়ে কেন আড়াল আড়াল চলা।
মন্তব্য (7)