সংগীত : ইয়া মুর্শিদ মাওলানা
লেখক : রাতিন আহমেদ
———–
এই রঙের দুনিয়ায় আমার মন লাগে না।
আমি যে তোমারই দেওয়ানা।
ইয়া মু্র্শিদ মাওলানা।
হারিয়ে কোথায় গিয়েছি আমি,
কেউ তো তা জানে না।
তোমারই নামের পাগল আমি,
পাগল আর কিছু চাহে না।
ইয়া মু্র্শিদ মাওলানা, ইয়া মুর্শিদ মাওলানা।
যাইবো কোথায় ঠাইবা কোথায়?
আছে বা কোথায় মোর ঠিকানা।
তুমি ছাড়া নাই গো মুর্শিদ,
এই রাতিনের আপনজনা।
ইয়া মু্র্শিদ মাওলানা, ইয়া মু্র্শিদ মাওলানা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।