গন্তব্য নিরুদ্দেশ রাশেদ খাঁন · কবিতা · 2015-11-11 · 846 ভিউ মরতে মরতে বেচে আছি আছিও ভালোই বেশ, তাই এবার গন্তব্য নিরুদ্দেশ। জিততে জিততে হেরেছি অনেক শুরু হতেই হয়ে গেছে তার শেষ, তাই এবার গন্তব্য নিরুদ্দেশ সুখে থাকতে থাকতে অতিষ্ঠ তবুও কাটেনা দুঃখের রেশ, তাই গন্তব্য নিরুদ্দেশ। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (9)