বেচে আছি আমি, আমি বেচে আছি খুব
দুখের সাগরে ভাসমান আমি,
তাহার ভিতরই দেই ডুব।

চোখের ঝর্নাটা শুকিয়ে গিয়েছে,
বেরিয়ে আসে না আর জল।
হারিয়ে ফেলেছি যাহা কিছু ছিল
আমার সামর্থ্য কিংবা বল।

অল্প চলতেই হাপিয়ে গিয়েছি,
হারিয়ে ফেলেছি পথ,
যেভাবেই আছি হয়তো এভাবেই থাকবো
হতে পারবো কি অসৎ!

শৈশব পেরিয়ে কৈশোর ডিঙিয়ে
এখন ভরপুর যৌবনে
তবুও পাইনি দেখা তার,
আসেনি প্রশান্তি কখনো এই মনে।

ভাবছি আর ভেবে অবাক হচ্ছি।
আমি বেচে আছি!!