নেই কারণ,তবুও বারণ
থাকতে আমার ভালো
চারদিক বেশ, অন্ধকারের রেশ
আধোছায়া কিংবা কালো।
অর্থ নেই, সংজ্ঞা নেই,
নেই কেনো মানে
কি যেন কি,মনে সর্বদা, মন
নিজেও তাহা নাহি জানে।
মন ভালো নেই, আসলে থাকতে
নেই মনের ভালো।
কি আসে যায়,হয়তো বিদায়,
মনের শুভ্র, হয়ত কালো বা
চন্দ্রিমার আলো।
তাকিয়ে থাকি।
হ্যা তাকিয়েই থাকি নিজের মনের
ভিতর নিজে।
পাইনা খুজে মানে তাহার কি বা করবো
শ্রাবণের জলধারায় ভিজে।
মন ভালো নেই, আলো নেই,
মেঘাচ্ছন্ন মনের সেই আকাশ।
জানিনা কিসের, হয়ত বিষের,
বহে মনের গগণ কিনারে কষ্টের
মৃদু বাতাস।
মন্তব্য (9)