হায় হায় ব্যাবিলন ছাই হয়ে গেল?
এশিরিয়া ধুলো হয়ে গেলো?
অথচ সেই ধুলো, সেই ছাই উড়িয়ে উড়িয়ে
আমি চিরকালীন জীবন্ত গল্প কোন
খেয়ানৌকা, চর— শান্ত বাতি আর ভিজে গন্ধ
আর মৃদু কলরব
আঁকতেই তুমি এসে প্রিয়তমা—
তুমি এসে বললে, 'আমাকে আঁকছ?'

আরে হ্যাঁ!
(জানিনা কোন বিস্ময়ে) এ তো তুমি হয়ে গেছ...

❑ রনক জামান