মশা ক্ষুদ্র এক পতঙ্গ
যা কানের কাছে অবিরত ভন ভন করে ।
জোঁক ক্ষুদ্র এক জলজ জীব
যা কেবল পেছনে লেগে থাকে ।

আমিও মশার মত
তোমার কানের কাছে ভন ভন করি
জোঁকের মতো তোমার পেছনে লেগে থাকি ।

অথচ  মশা ও জোঁকের মত
তুমি নির্বিচারে আমাকে মারোনি  ।
থাকো নির্বিকার ।

আমি আর মশা ও জোঁক হয়ে
ভন ভন করবোনা তোমার কানের কাছে
কিংবা লেগে থাকবোনা তোমার পেছনে ।

তুমি সুখে থাকো,শান্তিতে থাকো
তোমার মতো করে ।