ঘরের মাঝে বসে বসে যাহা চায় লয়ে
যেতে হবে মন বাহির ; মনে হও সাবধান ,
চরুই পাখির চলার পথে চলে খবরের যাহা পায়
চলিতে পথে বিপদ হতে পা ফেল সাবধান ।
নতুন পথে , নতুন আলো , নতুন জীবনের দেখা ভাল
ধরিতে হবে ফিরে চলা পথে জানা থাকে ঘরে ফিরে ,
কত মুখের মধু সে পথে চল
আমি যেন তারি মনোবল ,
তুমি যে নারী , দিতে হবে পারি
উপায় খুঁজিতে হবে যাহা তোমার মন ।
তোমাকে যত করিবে রঙিন সাজিয়া
তাহাকে ধরে রাখিবে যতনে করিয়া ,
ভুলে যেন তোমার হবে অসম্মান
যেতে হবে দূরে গভীর মনে যাহা চায় ।
হে মানব জমিন , দলে বাধ বাহিনি
না হয় যেন কোন খানাখানি ।
তুফান দিতে পারি ; পরিবারকে বুকে ধরে
দূরে সরে যেন কান্নায় না পরি ।
ঘরে বসে হবেনা আর শত স্বপ্নের পারি ।
ভয়ে চলা পথে , কি করিবে জাতে
সন্দেহে চলে ক্ষুধাতে, মুখে দুধ ভাতে ,
তরুন তুমি জান কি শিক্ষা , বুঝ কি কোন সুখ
মনে যত বেথা , তবু বড় কথা , বরনে হবে না দুঃখ ।
হে আমার মন , কি হবে দিয়া প্রান
রাখিতে হবে যেভাবেই গোপনে সম্মান ,
জীবনের পথে রয়ে গেছে তাতে নিজেদের যত কিছু
আনিতে হবে ধরে পরিয়ে অতীতে যাহা পিছু ।
আজ বলে সমাজ , কিবা সমাজের যত যাহা -----
ভুলিয়া না দেখা , ঘুরিয়া দেখিতে হবে তাহা
ঘুমিয়া ঘরে স্বপনে সবি যেন এভাবে হবে পারি
বাহিরে যেন সবার মাঝে আমি তাহা ধরি । ।






রফিকুল ইসলাম ( রয়েল )