তোমার লাগিয়া ফুলের বাগানের ফুল
গাঁথিয়াছি মালা দুলনা দুল ,
অনেক ঝরে পরেছে সবি আমার ভুল
তাই বলে হইওনা ব্যাকুল
ফুলের শুভাতে সে আমারে তোমারে দু'কাল ।
অল্প সল্প করিয়া তুমি যে জন
আমারে আমি চিনিয়াছি গোপনে আপন ।
রাখিবেনা জানি দেওয়া মালাখানি
সময়ের নেই জানা রবি, শনি,
এখানেতে আর কোন গভীর প্রশ্নে
দেখিতে হবে তোমার তোমাকে মনে মনে ,
ফুলের ভ্রমরে তোমারে দিয়াছে বলিয়া
কোন রাস্তায় গেছে সে উরিয়া ।
দেখিতে পারিলে দিতাম না রাখিতাম ধরিয়া ,
সে এক স্বার্থপর আমার বন্ধু
আমাকে না জানাইয়্যা তারে গিয়া বলিল ,
যেখানে আমি এত অপেক্ষার বাড়ি
কিসের লোভে সে দিয়াছে ছারি ।
কোথায় গিয়া সে থাকিবে সুখ
দুনিয়ার নিয়মে এর পরেই দুঃখ ,
বুজিবে একদিন ফেরার পথ পাইবে না
আমিও আর সেদিন থাকিব না ।
গগনে দেখিয়াছি নীল কান্না
ফুলের বাগানে আর ফুল ফুটে না ।
বেথায় উরেছে মালা গাথার সুতা
সবি এখন তাতে হয়েছে যা তা ,
যে মালা হত কার সুখের জীবনে
তা কিনা ধরেছে তার মরনে ,
চুলের উপরে পরিয়া হইয়াছে ভুল
পাওয়া না পাওয়ায় যত বেশি ব্যাকুল ।
স্বার্থ বলিয়া সবি গিয়াছে সরিয়া
সৃতির জীবন এখন মন ধরিয়া । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।