পথবাধা সর্বহারা মনে ধরে কি
জানি সেকি তাহার কাছে ধরে জানি ,
প্রতিমায় ধারে ধারে রেখে আমার যত
মনোহর আমার প্রশ্নের স্বপ্ন মত ,
চলার চলে চলতে হবে সকল কথায় ।
গাছের ছায়ায় হে ধরিয়া পথে
নিখিল আরাম দেবে তৃষ্ণায় সাধে ,
সেরা গল্প সেরা সাধ সর্বপায়ে পাব
তাহার মাঝে রয়েছে না যাওয়ার নীরবে ,
অবসান না হওয়ায় আশার গল্প শোনায়
কিছু পাব বলে পাওয়ার স্বপ্ন দেখায় ।
যেখানে যে পথে যে ধারে যতদূরে যায়
আঁধারে ফুরিল কত ক্ষতি সময়ের ,
পূরণে মন ভরে না জীবনের কি যে বাকি
হবে কি না বলা কথা নাকি সবি ফাঁকি ,
অশ্ব বন্ধু আমার মনের নিজের ঘরে ।
সাজানো রাস্তায় দূরে দেখা না মিলে
কি করে ঘুরে দেব উপায় পায়না খুঁজে
সৃষ্টি ধরিয়া কে বানিয়েছে তাকে
সময়ের ফুরিয়েছে সকল খুঁজি সে কে ।
সুন্দ'রা' ভুবন নামিয়াছে যে জন
কি করে ধরিয়া রাখিব আপন মন ,
অল্প বলিয়া যেন সবি সকল ছাড়
কেমনে হইব আমি এই পথের পারাপার ।
কত লোকের চলা এই জীবন
তাহারে জানায় আমি আমার 'ধন্যবাদ'
যাহাতে পেয়েছি সকল পথের সন্ধান
শব্দবিহিন নীরবে নিজেই তার মান
সবহারা সর্বদেওয়া পথ নিজে পেল কি
পথবাধা শর্ত ছাড়া মনে ধরে কি । ।






রফিকুল ইসলাম ( রয়েল )