ভুবন ধরিয়া মরিয়া রহে যে জন
তাহারে ভুলিতে পারে ক'জন ,
মধুর মিলন মনে পরে কিবা আপন
রহিবে কিছু কথা বিদায়ে চলিয়া গোপন
মানুষে মানুষ ধরে গরিবার ব্যবধানে ।
সুন্দর মিলন কভু বৃথা নাহি যায়
শুনিতে বুঝিতে , বুঝাতে ভুল তায় ,
ধরিল কর্ম ধসে তাহার মনোবল ,
গভীর ভুবনে যেন সর্বহারা শূন্যদল ।
আসিয়া , ধরিয়া সময় চলিবার ক্ষণে
অপেক্ষার এখনি যেন নিজের যত জ্বালা ।
খুশির তালে কত রূপে রূপ ধারন
গুন গুন যত মনের কথা রবে বারন ।
ঘুরিয়া ফিরিয়া ছলে বলে কৈশোর
থেকে যেন সিন্ধ মনে কহিল ,
হে মিলন সন্ধ্যার পথের মালিক
তোমারে ধরিয়া যত কথার সাক্ষী
ধরিয়া রাখিয়া যতনে অপ্রকাশে এই ভুবনে
যে মন যাহার লাগিয়া প্রতিক্ষণে ।
বিশ্ব সরলিপি মালা আকাশের কণ্ঠে
দেখিতে হবে জানি তুমি আমি এখানে ,
মরনে'র ভয়ে আমি ভুলিয়া গেছি
ভবের মাঝারে আমি আমাকেই খুঁজি ।
জিন্দা মন্দা যাওয়া আশা সকল লেখা
জায়গার স্থানেও বলে তালিকায় রেখা ,
ভুবনে ভাবিয়া মরিয়া মনকানা হইও না
সে যেন অন্ধে বাড়ি থেকে আশা ।
সুখের কথা যেন সে না জানে
দুঃখ বলে তোমার কানে কানে ,
এই যদি হয় ভুবন মন খেলা
ধরিয়াছি এক পথের পথিক হাতে বেহালা
ভুবন ধরিয়া মরিয়া আজ আমি একেলা । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
মন্তব্য (4)