প্রিয়তমা শিশির বিন্দু দেখেছ?
মুক্তোদানার মত দেখতে প্রভাত আলোয়।
দেখেছ কি নিশিথে বাতায়নে বসে
ঐ দুরে জ্বলতে থাকা জোনাকীর সলতে?
কভু কি শুনেছ ভর দুপুরে
বাঁশবনে অথবা বৃক্ষশাখে নীল ডাহুকের ডাক?
ভিজেছ কি কখনও শ্রাবন সন্ধ্যায়
শব্দ ছন্দের বৃষ্টিতে একাকী?
নিশ্চুপ কেন তুমি? শুধুই চেয়ে থাক ফেল ফেল
মনে পড়ে? ঐ যে...মাঝ নদীতে দুজনের দোল খাওয়া
তারপর তোমার হলে তুমি আর আমি আমার ছাত্রাবাসে।
মনে নেই? রমনার সবুজ ঘাসে বসে স্বপ্ন দেখা
আকাশপানে চেয়ে চেয়ে........।
তুমি অপেক্ষা করবে আমার বিলম্বিত ফেরায়
রাগে, অভিমানে অধৈর্য্যের হাটা হাটবে
ফিরতেই আমাকে জড়িয়ে বলবে.. কেন এত কষ্ট দাও?
তুমি খাইয়ে দিবে সোহাগী হাতে রান্না করা
মমতা মাখানো খাবার।
শুয়ে শুয়ে কানের কাছে বলবে.........
বাইরে বৃষ্টি হচ্ছে চলো ভিজি?
না থাক, আমার বেরসিক জবাব।
শুনো, আমি শ্রাবনের মেঘ হবো আর তুমি বৃষ্টি....
তোমার কথায় সায় দিলাম আমি।
...............এ সবই ছিল স্বপ্ন কিন্তু বাস্তবতা?
প্রিয়তমা, আমি বৃষ্টি হবার প্রতীক্ষায়।
কত শ্রাবতো গত হল, কই? তুমিতো মেঘ হয়ে এলেনা?
মেঘ ছাড়া বৃষ্টি অযাচিত, বেমানান। জানো কি?
মন্তব্য (9)