নববর্ষে
কি এক অনিশ্চয়তার মধ্যে, অস্বাভাবিকতার মধ্যে শুরু হলো নববর্ষের যাত্রা।
হরতাল-অবরোধের মত দেশ বিধ্বংষি মারনাস্র দেয়া হচ্ছে দেশ প্রেমের নামে, গনতন্ত্র রক্ষার নামে। জ্বালাও পোড়াও করে কোন দেশ পেতে চেষ্টা আমাদের? অন্যদিকে গনতন্ত্র রক্ষার নামে বিরোধী মতের উপর পুলিশী নির্মমতা, গুলি আর রক্তের হোলী খেলা।
এমন অবস্থার মধ্যেই যাত্রা শুরু করল নববর্ষ। কি এক অশ্চর্য অনিশ্চয়তা চারিদিকে। তারপরও প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে কোন কার্পণ্য নেই আমাদের। আমরা চাই শুভ হোক এ নববর্ষ। দেশ আমাদের হয়ে উঠুক ধন-ধান্যে- পুষ্পে ভরা। সকলে মিলে মিশে যেন গড়ে তুলতে পারি আমাদের এই ছোট বসুন্ধরা।
মন্তব্য (3)