ছোট্ট একটা ব্যাগ নিয়ে
ঘুরে ফেরে সদাই
তাদেরকেই বলা হয় এই
সমাজের টোকাই
আনাচকানাচে বেড়ে ওঠে
নেই তাদের ঘর বাড়ি
পেটে যাদের পান্তা জোটে
উনুনে চড়েনা হাড়ি
গরমে তাদের থাকেনা জামা
শীতের বেলাও তাই
তারাই হল এই সমাজে
পথের ধারে টোকাই
বাংলাদেশ সময়
দিনের ছড়া
প্রকাশকাল
৫ ডিসেম্বর ১৫ইং
মন্তব্য (8)