ঐ রাখালের বাঁশির সুরে,
শান্তির পরশ বয়
আমার  হৃদয় জুড়ে ।

ঐ গায়ের মেঠোপথ ধরে,
মন যেতে চায় বহুদূরে।

ঐ জমির কর্দমাক্ত ঘ্রাণ,
কেড়ে নেয় আমার মনপ্রাণ।

শীতল অনূভুত হয়,
বটতলায় এলে,
আর একটুখানি
শীতল হাওয়া পেলে।

মাতৃছায়ায় এলে
সব দুঃখ যাই ভূলে,
কেননা আমি এই
মাতৃভূমিরই ছেলে।