একাকী ডাঃ প্রবীর আচার্য নয়ন · কবিতা · 2013-10-23 · 939 ভিউ কিছু সময় থাকব একা লয়ে আপনারে শিখব তা যা হয়নি শেখা দেখব তা যা হয়নি দেখা জানব অজানারে বুঝব যে সব হয়নি বোঝা খুঁজব যারে হয়নি খোঁজা ফেলে দিয়ে কাজের বোঝা চিনব অচেনারে এমন পদ দিলে বিধি করলে তোমার প্রতিনিধি কি বুঝিব গতিবিধি ভবের সংসারে শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)