গভীর রাতের জ্যোৎস্না আমার হারিয়েছি বহুদিন
আমি তো হয়েছি আত্মহারা জ্যোৎস্না হয়েছে বিলীন।

রুপালী আলোতে স্নান আমার হয়না কতদিন
সবুজ বিছানায় জ্যোৎস্নাবিলাস আর হবে কি কোনোদিন!

প্রকৃতির পথে হেঁটেছি কতদিন জ্যোৎস্না ছিল সাথী
আজ তাকে হারিয়েছি আমি পথ চলি একাকী।

নদীর পাড়ে পূর্ণ আলোয় হয়েছে কত ভাব বিনিময়
চাঁদমুখে তার চোখ রেখে আমার কেটেছে কত সময়।

আবার কবে পাবো তার দেখা কবে হবে সেই ভাব
হয়তোবা সে হয়েছে বিরহী অনুভবে তার আমার অভাব।