হায়রে রাজনীতি পিয়ালী দত্ত · কবিতা · 2014-08-14 · 760 ভিউ জল দেবো ঘর দেবো দেবো খাদ্যবস্ত্র বলেছিল দলনেতা করে জনতাকে অস্ত্র জিতলে পরে আশার-আলো নইলে কাঁচকলা সকাল-সকাল ভোটটা দেবেন সভায় গিয়ে বলা চাপ নেবেন না আছি আমরা বলাই হলো সার জেতার পরে পুরনো কথা মনে কী থাকে আর...! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)