দাবিদার পিয়ালী দত্ত · কবিতা · 2014-12-10 · 970 ভিউ চাওয়া-পাওয়া ছাড়িয়ে এবার ঊর্ধ্বে উঠি চলো শ্লোগান হল বহুত এবার কাজে করি চলো প্রভাত এলো প্রভাত গেল গেল শত বছর দাবিদারের প্রাচীর ভেঙে গড়ো নতুন বছর সৃষ্টি-ধ্বংস হয়েছে প্রচুর নেই গোনা-গুনতি বেকার সৎকার বুলিগুলি বইছে বোঝা-বুনতি...! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (15)