চন্দ্রবিন্দু পিয়ালী দত্ত · কবিতা · 2015-04-01 · 1565 ভিউ লতায় পাতায় জড়ানো অক্ষর চন্দ্রবিন্দু নামে চাঁদমামার ঐ মাথায় বসে বিন্দুতে গিয়ে থামে কাজল-কালো চোখে ভাল কপালেও আকিঁ তাকে সকাল-সাঁঝ পেরিয়ে গেল ফিরে গেল সে বাঁকে ছোট্ট-ছোট্ট কচি ঠোঁটে বলবে চন্দ্রবিন্দু বইয়ের পাতায় আকাশেতে নামল বিশাল বিন্দু...! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)