"অষ্টম শ্রেণী থেকে আমার ভালোবাসা" অথাৎ ২০০৯ থেকে। সুধু তার জন্য আমার এইচ এস সি পরিক্ষা দেওয়া, আমি ২০০৭ এ পড়াশুনা বাদই দিয়েছিলাম, তাকে দেখার পর আবার শুরু করি একি সাথে একি স্কুলে আমরা দুজন। এস এস সি পাশ করার আগ পর্যন্ত আমাদের কোন কথা হয়নি, এস এস সি পাশ করার পর সে ভর্তি হয় বগুড়া মহিলা কলেজে। আর আমি থেকে গেলাম এই গ্রামেই। তখন পরিবারে সবাই মিলেই চলে গেলো বগুড়ায়। তাদের বাসা খুঁজেছি অনেক পাইনি তাদের বাসার দেখা। এমন কি দাঁড়িয়ে থেকেছি মহিলা কলেজের গেটে, পাইনি তবু তার দেখা। তাকে দেখার পর থেকে আজ পর্যন্ত সামনা সামনি কথা হয়নি, সুধু কয়েক দিন কথা হয়েছে তাও আবার ফোনে, সে ফোনেও বলেছে আমাকে তার ফোনে যেনো আর আমি ফোন না দেই, তার পর থেকে আর ফোন দেওয়া হয়নি আমার। তার মধ্যো অনেক ঘটনা ঘটেছে আমার বাড়িতে তাকে নিয়ে সে অনেক কথা। আজ ৫ বছর পরেও হয়নি তাকে বলা আমি "ভালোবাসি"
মা বলতো এক তরফা ভালোবাসা কখনোই সম্বভ না,, এখন দেখছি মায়ের কথাই ঠিক, তবুও তার পথ চেয়ে অপেক্ষয় আছি আজও।
(অনেক কিছুই লেখা হলো না অনেক কথাই বাদ দিয়েই লেখলাম)
((গল্পটি পড়ে মন্তব্য করবেন আশা করি))
মন্তব্য (16)