খাদের ধারে রাস্তা
দু’পার অন্ধকার
পথিক স্বয়ং পাথর
অনেক দূরে আলো
চাপা স্বরে ডাক
এবং পাথর কাতর
ঝঞ্ঝা বন্ধুলোক
ক্ষমতা আর কত
অপরাধ নীলছন্দ
অতলে গাঢ় ডাক
ঝুলন্ত কিনারায়
নিঃস্ব পাথর পথিক
আসে মৃত্যু হাসে
ফের পালিয়ে যায়
পতনের ঢের দেরি...
দু’পার অন্ধকার
পথিক স্বয়ং পাথর
অনেক দূরে আলো
চাপা স্বরে ডাক
এবং পাথর কাতর
ঝঞ্ঝা বন্ধুলোক
ক্ষমতা আর কত
অপরাধ নীলছন্দ
অতলে গাঢ় ডাক
ঝুলন্ত কিনারায়
নিঃস্ব পাথর পথিক
আসে মৃত্যু হাসে
ফের পালিয়ে যায়
পতনের ঢের দেরি...
মন্তব্য (17)