আবার এসেছে আজ বৈশাখী ঝড়,
জীবন ভেঙে বুঝি হবে ছারখার,
হয়ত বা উড়ে যাবো আজ এই ঝড়ে,
তবুও রইবে তুমি মোর হৃদয়ের ঘরে।
সে ঘরে যতনে আমি তোমায় পূজিব,
শেষ ক্ষণে তখনও যে তোমায় খুঁজিব।
যদি কভু হয় যেতে না ফেরার দেশে,
সেখানেও তোমাকে যে যাব ভালোবেসে।
নীরবে এ ভালোবাসা রয়ে যাবে বুকে,
যেখানেই রবে তুমি থেকো যেন সুখে।
তুমি যদি চাও ওগো মোরে ছেড়ে যেতে,
পারবে কী বুক চিরে তোমাকে যে নিতে?
জনম জনমে তুমি এই বুকে রবে,
সত্যি কি বলো ঐ তুমি চলে যাবে?
মন্তব্য (1)