এ‌সে‌ছে রমজান
পড় পাক কোরঅান
সা‌মিল হও তারাবিতে
গড় জীবন ইবাদ‌তে।

জীবনজু‌ড়ে ভাই
গুনাহ্ র শেষ নাই
এই রমজানে শুধ‌রে নাও
পুন্য প‌থে জীবন সাজাও।

নামায রোযা আর জি‌কি‌রে
‌তোমার সময় পার ক‌রে
অাল্লাহ্ র সন্তু‌ষ্টি অর্জ‌নে
স‌চেষ্ট থা‌কো এ রমজানে।

রমযান এ‌সে‌ছে সবার দ্বা‌রে
মানু‌ষের মু‌ক্তির ত‌রে
রা‌খো রমজানের মর্যাদা
অাল্লাহ্ র হুকুম মা‌নো সর্বদা।